এক বছরের একই জায়গায় বহু মানুষের মৃত্যুর প্রকোপ থেকে রক্ষা পেতে আয়োজিত হয়ে গেল মা রক্ষাকালীর পূজা । শনিবার এই পূজা অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদা পৌরসভার ৯নং ওয়ার্ডের মহিলাদের উদ্যোগে।
জানা গেছে, এই এলাকায় এক বছরে বহু মানুষের অকাল মৃত্যু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এই আতঙ্ক থেকে বাঁচতে, স্থানীয় বাসিন্দাদের মনের শান্তির জন্য এবার প্রথম মা রক্ষাকালীর পূজা করা হচ্ছে। এদিন গোটা এলাকার বাসিন্দারা নিরামিষ পালন করে। পাশাপাশি সকলে এক সাথে বাজনা বাজিয়ে এলাকা পরিক্রমা করে। ৯ নং ওয়ার্ডের মহিলারা ওই এলাকার পাশে থাকা নদী থেকে কলসিতে জল ভড়ে নিয়ে আসে মন্দিরে। নিয়ম অনুসারে রক্ষাকালীর প্রতিমা রাতে তৈরি করে পূজা করা হয়। আবার রাতেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে পূজোর উদ্যোক্তা কস্তূরী ঘোষ জানান, পুরাতন মালদা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের সহযোগিতায় এলাকার মঙ্গল কামনা করে এবার প্রথম এই পূজা করা হয়েছে। এলাকার মঙ্গল হলে প্রতি বছর এই পূজার্চনা করবেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QIhDHQ7fdwc